Main Menu

রাষ্ট্রপতির সাক্ষাত চান ড. কামাল

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের ১০ নেতা। দুইদিন আগে রাষ্ট্রপতির দফতরে এ সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে। গত ১৩ ডিসেম্বর বঙ্গভবনে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

চিঠিতে বলা হয়, ঐক্যফ্রন্টের ১০ সদস্যের প্রতিনিধি আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চান। এ দিন যাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ পাওয়া যায় সে জন্য রাষ্ট্রপতির সামরিক সচিবকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করতে এই সাক্ষাৎ চাওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed