Main Menu

বিশ্বনাথে প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জায়গা জমি সংক্রান্ত বিরুধের জের ধরে প্রতিপক্ষের দায়েরকৃত একটি মামলায় উপজেলার সিংগেরকাছ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম উরফে সমুজ আলীর পুত্র ও দৌলতপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব আলী উরফে তুহিন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- সে (তুহিন) একটি মামলার ওয়ান্টেভূক্ত আসামী। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, শেখেরগাঁও গ্রামের মাহমদ আলীর পুত্র নুরুল হোসেন গংদের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে রাকিব আলী উরফে তুহিন গংদের বিরোধ চলে আসছে। সম্প্রতি হামলা, অস্ত্র প্রদর্শন ও গুলি করার অভিযোগে রাকিব আলী উরফে তুহিন গংদের আসামী করে আদালতে মামলা দায়ের করেন নুরুল হোসেন। উক্ত মামলায় তুহিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Share





Related News

Comments are Closed