বিশ্বনাথে বধ্যভূমি স্মৃতিসৌধে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার শ্রীরামসি (কচরাকালী,চান্দভরাং) বধ্যভূমি স্মৃতিসৌধে আজ শুক্রবার বিকেলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এসময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মাহবুব আলম সরকার, একাডেমী সুপার বাইজার ফজলুল হক,পল্লী উনয়ন সহকারী মোহাম্মদ আব্দুল মুমিন,উপজেলা নির্বাহী অফিসারের সিও সাদেক আলী, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অসিত রঞ্জন দেব, এলাকার মুরব্বী হিরণ মিয়া, আকল মিয়া, খুর্দেশ মিয়া, সোবার আলী, শাহাব উদ্দিন, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, বাবুল মিয়া, রাজু আহমদ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোজাহিদ মিয়া।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, আলোকচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা মাহবুব আলম সরকার, একাডেমী সুপার বাইজার ফজলুল হক,পল্লী উনয়ন সহকারী মোহাম্মদ আব্দুল মুমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সিও সাদেক আলী, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed