ধানের শীষে ভোট দিয়ে দুঃশাসনের জবাব দিন: শফি চৌধুরী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ১৪ ডিসেম্বর শুক্রবার লালাবাজার ইউনিয়নে দিনভর গণসংযোগ করেন।
সকাল ১০টায় লালাবাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। দুপুরে স্থানীয় করসনা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এসময় তিনি ১০টি পথসভায় বক্তৃতা করেন।
বক্তৃতাকালে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, দুঃশাসন ও হামলা মামলা থেকে মুক্তির জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন। নির্বাচনে সবার সমান অধিকার নিশ্চিতের কথা বলে বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার জুলুম অব্যাহত রেখেছে। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এ থেকে পরিত্রাণের জন্য ধানের শীষের কোন বিকল্প নেই।
এসময় তার সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনিপর সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনিপর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লোকমান আহমদ, শামীম আহমদ প্রমুখ।
বিকেলে প্রবীণ বিএনপি নেতা আব্দুল হান্নানের জানাযায় অংশ নেন। সন্ধ্যায় নাজিরবাজারে আরেকটি পথসভায় বক্তৃতা করেন। রাতে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমায় তার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed