শুক্রবার ওয়ানডেতে অভিষিক্ত হচ্ছে সিলেট
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি আর টেস্টের পর এবার ওয়ানডেতে অভিষিক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শুক্রবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের এ আধুনিক স্টেডিয়ামে।
এছাড়া আগামী ১৭ ডিসেম্বর এ মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচ।
২০১৪ সালের ১৭ মার্চ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হয় স্টেডিয়ামটি। এরপর বিপিএল, আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ বহু ম্যাচ গড়িয়েছে এই মাঠে। তবুও সিলেট বাসীর অপেক্ষা ছিল ওয়ানডে এবং টেস্ট ম্যাচের। গত নভেম্বরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্টেও অভিষেক হয় দেশের একমাত্র গ্রিন গ্যালারি থাকা স্টেডিয়ামটির। আর শুক্রবারের ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অভিষিক্ত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচ সিরিজে এখন সমতা। সিলেটে শেষ ওয়ানডে জয়ের মাধ্যমে ইতোমধ্যে সিরিজ জয়ের ফয়সালা করতে চায় টাইগাররা।
আর এই মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে চান সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকরা। শুক্রবার হওয়ায় সিরিজের শেষ ম্যাচটি মাঠে বসে দেখার আগ্রহও যেন তুঙ্গে ভক্তদের। তাই টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়ে হাজার হাজার দর্শক। কিন্তু দর্শকদের সেই আকাঙ্খার মাঝে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে টিকেট।
বৃহস্পতিবার সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে টিকেট কিনতে আসা ভক্তদের দীর্ঘ লাইন পড়ে। কিন্তু দীর্ঘসময় পরও টিকেট কিনতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরেন টিকেট প্রত্যাশীদের অনেকেই।
তবে ম্যাচের টিকেট অনেকগুলো কালোবাজারে পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। অনেকে স্টেডিয়ামের বাইরে বেশি দামে টিকেট বিক্রির চেষ্টা চালাচ্ছেন। ফেসবুকের বিভিন্ন পেজেও মিলছে আকাশছোঁয়া দামে সেইসব অধরা টিকেটের খোঁজ।
টিকিটের মূল্য, গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ১৫০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা, গ্রিন হিল এরিয়া ১০০ টাকা।
এদিকে, অভিষেক ম্যাচটি খেলতে ইতিমধ্যে চায়ের শহরে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। বুধবার বিকেল পৌনে চারটার ফ্লাইটে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে পৌঁছার কথা ছিলো। তবে ফ্লাইট বিড়ম্ভনায় রাত পৌনে সাতটায় হোটেলে উঠেন দুই দলের ক্রিকেটাররা।
সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নির্ধারিত সময়ে ফ্লাইট ছাড়েনি। যার কারণে প্রায় দুই ঘন্টা বিলম্বে সিলেটে পৌঁছান ক্রিকেটাররা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তায় দুই দলের ক্রিকেটারদের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
নগরের উপশহরস্থ রোজভিউ হোটেলে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুই দলই অনুশীলন করে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed