খুলে দেওয়া হলো ৫৮ নিউজ পোর্টাল
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের কয়েকটি অনলাইন নিউজপোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট ও লিংক বন্ধের নির্দেশনা তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্দেশনার পর থেকে ওয়েবসাইটগুলো খুলতে শুরু করেছে।
সন্ধ্যা সাতটার দিকে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন বলেন, সংশ্লিষ্ট ওয়েব পোর্টাল বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। পোর্টালগুলো এখন চালু হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ৫৮টি সাইট খুলে দেওয়ার নির্দেশনা পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিটিআরসি রোববার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইইজি) অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)-গুলোর কাছে ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দিয়েছিল।
এরপর রাইজিংবিডি, পরিবর্তন.কম, প্রিয়.কম, জাস্টনিউজবিডি.কমসহ বেশ কয়েকটি নিউজপোর্টাল খোলা যাচ্ছিলো না। বন্ধের আদেশে ওয়েবসাইটগুলোর মধ্যে অনলাইন নিউজপোর্টালগুলো থাকা নিয়ে সোমবার আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সাংবাদিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed