অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী সোমবার জানান, বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় তার বাবার। এতে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তার সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি জানান, তার (টেলি সামাদের) বুকে ইনফেকশন আছে। এছাড়া রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। টেলি সামাদের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
কাকলী আরও জানান, গত শুক্রবার তার বাবাকে নিবীর পরিচর্যায় নেয়া হয়। ইতোমধ্যে তার শরীরে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন টেলি সামাদ।
ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।-খবর ইউএনবি
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed