গোয়াইনঘাটে গরুচোরদের হামলায় নিহত ১
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে রোববার গভীর রাতে গরুচোরদের হামলায় গিরেন্দ্র বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঐ গ্রামের মৃত নিদিয়া বিশ্বাসের ছেলে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হামলাকারী গরুচোরদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহত গিরেন্দ্র বিশ্বাসের ছেলে বসন্ত একজন গরুচোরকে চিনতে পেরেছেন বলে জানান। তিনি বলেন, রাত ৩টার দিকে একদল গরুচোর বাড়িতে গরু চুরি করতে আসে। আমার বাবা টর্চের আলো দিয়ে তাদের দেখে ফেলেন। তাদের মধ্যে কয়েছ আহমদ নামে এক গরুচোর ছিল। সে আমার বাবার মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থালেই তিনি মারা যান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed