আমরা শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো: লুনা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো। আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে। এর মধ্যে দিয়েই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।
রোববার (৯ ডিসেম্বর) বেলা ১টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে চূড়ান্ত মনোনয়ন জমা দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় তিনি বলেন, বিএনপি যখন থেকে নির্বাচনে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকেই দলীয় প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। আমদেরকে লড়াই করতে হবে।
খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর নির্বাচনে থাকা প্রসঙ্গে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চাইলে ইলিয়াসপত্নী লুনা বলেন, আমদেরকে লড়াই করতে হবে। লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমি অন্য কারো কাছে নির্ভরশীল হয়ে নির্বাচন করছি না।
আপনি তো নির্বাচনে নতুন প্রার্থী এমন প্রশ্নের জবাবে লুনা বলেন, নির্বচন আমার কাছে নতুন কোন বিষয় নয়। এর আগেও আমি স্বামীর সাথে বিগত নির্বাচনকালিন সময়গুলোতে মাঠে থেকেছি। এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি। নেতাকর্মীদের চাওয়ার কারণেই এ আসনে আমার প্রার্থী হওয়া।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed