সুনামগঞ্জে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার
সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্ধিতা করতে মনোনয়ন জমা দিয়েছিলেন ৫২ জন প্রার্থী। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন ১০ জন। রোববার ৯ ডিসেম্বর ছিলো প্রার্থীতা প্রত্যাহারে শেষ দিন। প্রত্যাহারের শেষ দিনে জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদের বরাবরে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন ৯ জন প্রার্থী।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ২ জন প্রার্থী। এদের মধ্যে বিকল্পধারা মনোনীত প্রার্থী ডাঃ মোঃ রফিকুল ইসলাম চৌধুরী ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ বাবুল মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজ্জেম হোসেন রতন। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নজির হোসেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা ) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহির রায়হান চৌধুরী পাভেল। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ড.জয়া সেন গুপ্তা। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ২ জন প্রার্থী। ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী সৈয়দ আলী আহমদ ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এমএ মান্নান। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন জেএসডি মনোনীত প্রার্থী দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, ইনান ইসমাম হোসেন চৌধুরী প্রিয় ও এডভোকেট মোঃ আব্দুল মজিদ। এই আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির জেলা আহবায়ক অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। বিএনপি থেকে প্রতিদ্বন্ধিতা করবেন সাবেক সংসদ সদস্য ফজলুল হক আসপিয়া ও নবগঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও মুসলিম লীগের সমন্বয়ে গঠিত গণঐক্যর প্রার্থী সাংবাদিক আল-হেলাল।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed