বিএনপি থেকে পদত্যাগ করলেন মনির খান
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় ও দলের শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে বিএনপি থেকে পদত্যাগ করেছেন সঙ্গীতশিল্পী মনির খান।
রবিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘আমি বাংলাদেশের একজন জাতীয় সংগীত শিল্পী। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) মহাসচিব হিসেবে দলে যোগদান করি। পরবর্তীতে আমার সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমাকে জাসাসের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচন করা হয়। সংগীত কর্মকাণ্ডের পাশাপাশি আমি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বেগম খালেদা জিয়া আমার নির্বাচনী এলাকায় কাজ করার নির্দেশনা দেন। আমি সবসময় এলাকায় সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের পাশে থেকে আমার নির্বাচনী এলাকার জনগণকে ঐক্যবদ্ধ করেছি।’
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আজ বিভিন্ন অজুহাতে আমার এলাকার জনগণকে এবং আমাকে জাতীয় নির্বাচন থেকে সরিয়ে দেয়া হল। এমতাবস্থায় আমার নির্বাচনী এলাকার জনগণের প্রাণের দাবির সঙ্গে একাকার হয়ে আমি বিএনপির সকল সাংগঠনিক পদ পদবি থেকে ইস্তফা দিলাম।’
মনির খান বলেন, ‘আমি জনগণের দাবিতে, আমার ভক্তদের দাবিতে রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সঙ্গীতচর্চা শুরু করবো। মাঝখানে যে কটা দিন, যে কটা বছর রাজনীতির সঙ্গে সংযুক্ত হবার পর কেটে গেছে, এটি আমার জীবনের অ্যাক্সিডেন্ট ছিলো। আমার ভুল ছিল। এই ভুলের জন্য আমি বাংলাদেশের সকল মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।’
তিনি আরো বলেন, ‘আমি অতীতের ন্যায় আগামীতেও সাধারণ নাগরিক হিসেবে আমার এলাকার জনগণ ও দেশবাসীর পাশে থাকব। আমি আজ থেকে কোন দলের অন্তর্ভুক্ত নয়, একজন সঙ্গীতশিল্পী হিসেবে পূর্বের ন্যায় সংগীত কর্মকাণ্ড চালিয়ে যাব। আমি সকলের দোয়া চাই। আমি গানের মানুষ প্রাণ খুলে গান গাইতে চাই।’
তিনি এক প্রশ্নের দল বলেন, ‘আমি আর কখনই বিএনপিতে ফিরব না। আমি আমার নিজ জীবন এবং সঙ্গীতচর্চা নিয়ে থাকবো।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মনির খান। তবে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে এ আসনটি ছেড়ে দেয়ায় তিনি বাদ পড়েছেন। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন মতিয়ার রহমান, যিনি ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed