Main Menu

এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদের হলফনামায় যা আছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃমৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সাংসদ সাবেক চিফ হুইপ, উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ ৬ষ্ঠ বারের মতো আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন। একাদশ জাতীয় সংসদের প্রার্থী হিসেবে দেওয়া হলফনামায় এই সাংসদ তাঁর প্রতিশ্রুতি সমূহের বেশিরভাগ বাস্তবায়ন করার কথা উল্লেখ করেছেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সাবেক চিফ হুইপ ও বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। এই আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ তাঁর প্রতিশ্রুতি সমুহের কোনোটিরই শতভাগ অর্জন করেননি। তবে শতকরা হিসেবে প্রতিশ্রুতিসমুহের বেশিরভাগই অর্জিত হয়েছে। তাঁর প্রতিশ্রুতিসমুহের মধ্যে ছিল স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসাসমুহের উন্নয়ন। এক্ষেত্রে অর্জন হচ্ছে শতকরা ৯০ ভাগ। ধর্মীয় প্রতিষ্ঠানসমুহের উন্নয়ন। এক্ষেত্রে অর্জন হচ্ছে শতকার ৮০ ভাগ। ব্রিজ-কালভার্ট ও রাস্তাসমুহের অবকাঠামোগত উন্নয়ন (স্বাস্থ্যখাতসহ)। এক্ষেত্রে অর্জন হচ্ছে শতকরা ৮৫ ভাগ। সবশেষে আছে বিদ্যুতায়ন। এক্ষেত্রে অর্জন হচ্ছে শতকরা ৯৭ ভাগ।

Share





Related News

Comments are Closed