ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছুফিয়ান গ্রেপ্তার
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি,মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌধুরীকে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে।
বুধবার (৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার করিমপুরস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি পুলিশ পরিচয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির সভাপতিকে গাড়িতে করে নিয়ে যায় বলে বিএনপি নেতার স্বজনরা অভিযোগ করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আটককৃত বিএনপি নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পূর্বের একটি মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed