Main Menu

চবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামের শিক্ষার্থীর সহপাঠীরা বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে। বেলা ১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

জাহাঙ্গীর আলম রাজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার রাজুর বাবা লেবানন প্রবাসী বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরওয়ার্দী ছাত্রাবাসের পাশে এতিম আলীর কটেজের একটি আধাপাকা টিনশেড কক্ষে ভাড়া থাকতেন রাজু।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানান, রাজুর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সকালে তারা ডাকতে এসে সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ছাদের সাথে রাজুর ঝুলন্ত লাশ দেখেন।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানিয়েছেন, মরদেহের সুরতহাল হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Share





Related News

Comments are Closed