বিশ্বনাথে সড়কে পিলার, দূর্ঘটনার আশংকা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-রামাপাশা সড়কে ভারী (বড়) গাড়ী প্রবেশ না করতে সড়কের মধ্যখানে পিলার পুতে দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু পুতে দেয়া পিলারগুলো হেলে পড়েছে। এতে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা এমনটাই মনে করছেন সচেতন মহল। অনেকেই বলেছেন, ঘন কুয়াশায় শীতের রাতে গাড়িগুলো নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটতে পারে। দূর্ঘটনা এড়াতে পিলারগুলো উপড়ে ফেলা কিংবা খাড়া করে দিতে হবে। এ ব্যাপারে সড়ক ও জনপদের প্রতি সু-দৃষ্টি কামনা করেছেন অনেক গাড়ি চালক ও সচেতন মহল।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী বলেন, বিষয়টি আমি দেখেছি, দূর্ঘটনা ঘটতে পারে সেটাও মনে করছি কিন্তু এটা সড়ক ও জনপদের ব্যাপার।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed