তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ায় যুবক গ্রেপ্তার
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় এক তরুণীর (২০) অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় সুমিত বিশ্বাস (২৫) নামের ওই যুবক তরুণীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয় বলে অভিযোগ। পুলিশ সুমিতকে গ্রেপ্তার করেছে।
গত ২ ডিসেম্বর তাকে গ্রেপ্তারের পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠালেও বুধবার (০৫ ডিসেম্বর) ঘটনাটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছে পুলিশ।
সুমিত উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মৃত রাকেশ বিশ্বাসের ছেলে। ওই তরুণীর (২০) বাড়িও বড়লেখা উপজেলায়।
পুলিশ সূত্র জানিয়েছে, পরিচয়ের সূত্র ধরে সুমিত বিশ্বাসের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যেতেই তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এর পরই তরুণীকে ফাঁদে ফেলার পরিকল্পপনা করে সুমিত। পরিকল্পনা অনুযায়ী সে তাঁর (তরুণীর) কিছু অশ্লীল ছবি মুঠোফোনে সংগ্রহ করে। এরপর সুমিত ফেসবুকে একটি ফেক আইডি খুলে ছবিগুলো ছড়িয়ে দেয়। একইভাবে ইমোতে একাউন্ট খুলে সে তরুণীকে ভয়ভীতি দেখাতে থাকে।
এ ঘটনায় ওই তরুণী থানায় গিয়ে জিডি করে। জিডির পরিপ্রেক্ষিতে বড়লেখা থানার উপ-পরির্দশক (এসআই) মিন্টু চৌধুরী গত ২ ডিসেম্বর সুমিতকে আটক করেন।
ওইদিনই তরুণী সুমিতকে আসামি করে থানায় একটি মামলা (নং-০১) করেন। ওই মামলায় সুমিতকে গ্রেপ্তার দেখিয়ে পরদিন ০৩ ডিসেম্বর আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বড়লেখা থানার উপ-পরির্দশক (এসআই) মিন্টু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বুধবার বলেন, ‘ওই তরুণী থানায় জিডি করেন। পরে প্রযুক্তির সাহায্যে আমরা ফেক আইডি ব্যবহারকারীকে সনাক্ত করি। পরে সুমিতকে আটক করা হয়। সে ঘটনা স্বীকার করে। এই ঘটনায় তরুণী মামলা দিয়েছেন। সুমিতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ’
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed