রাজনগরে এক মঞ্চে নাসের-রব্বানী
মৌলভীবাজার প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব মান-অভিমান ভুলে এক মঞ্চে বসেছেন জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান ও সাবেক সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী।
স্থানীয় বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ এক দশক পর মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপি’র বিভক্তির অবসান হয়েছে।
জেলা বিএনপি দুই ধারায় থাকায় উপজেলা বিএনপিতে ও পৃথক কমিটি দিয়ে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকের মধ্যে বিভাজন দেখা দেয়ায় এর প্রভাব পড়ে জেলা জুড়ে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে জরুরী কর্মী সভার আয়োজন করা হয়। রাজনগর উপজেলা বিএনপির বিভক্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ছরওয়ার খানের বাড়িতে উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাকিম বকসের স ালনায় এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান।
অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রাব্বানী, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুকিত, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, আশিক মোশারফ, ফয়জুল করিম ময়ূন, জামি আহমদ, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, মাহমুদুর রহমান, মোফাজ্জল হোসেন মাতুক, রাজনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী, নুরুল ইসলাম শেলুন,সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, এমরান লতিফ খোকন, বরকতুজ্জামান ও সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন প্রমূখ। রাজনগর বিএনপির বিভক্ত দুটি গ্রুপের শতাধিক নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed