মধ্যনগরে প্রেসক্লাব নেতৃবৃন্দের উপর হামলা
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগরে প্রেসক্লাব নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে মধ্যনগর বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মন্নান, সধারন সম্পাদক অমৃত জ্যোতি, দপ্তর সম্পাদক আল আমিন আহম্মদ সালমান, সদস্য এ টি সুরঞ্জন এর উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তদের আঘাতে প্রেসক্লাব সভখাপতি আহত হন। পরে তিনি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেন।
মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মন্নান ছাত্রলীগের সভাপতি দাবীদার জাহাঙ্গীর আলম খান এ হামলা চালিয়েছে দাবি করে বলেন ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের কোন সংবাদ প্রকাশ করবে না মধ্যনগরের প্রেসক্লাবের অন্তর্ভুক্ত সংবাদকর্মীরা।
এব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার বলেন, সাংবাদিকদের উপর হামলা একটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিষয়টি খতিয়ে দেখছি।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed