গোয়াইনঘাটে ভারতীয় বিড়ি সিগারেটসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট থেকে ভারতীয় পাতার বিড়ি ও সিগারেটসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে বিল্লাল আহম্মদ (৩৫) ও আংগাজুর এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে মো. রিয়াজ (২৫)।
বুধবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার এলাকায় অভিযান চালিয়ে সালুটিকর বাজারের পাকা রাস্তার উপর থেকে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ২৩ হাজার ৫০০ শলাকা পাতার বিড়ি ও ৭ হাজার ৬০০ শলাকা সিগারেটসহ ২ জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed