Main Menu

বিয়ানীবাজারে কলেজ ছাত্রের মৃত্যু

বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেটের বিয়ানীবাজারে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র হোসাইন আহমদ ২ দিন আইসিইউতে থাকার পর বুধবার সকাল সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ভাই হাসান।

নিহত হোসাইন পৌর এলাকার মধ্য নিদনপুর গ্রামের ছমির উদ্দিনের পুত্র। সে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, গত সোমবার বিকালে তুচ্ছ ঘটনায় স্থানীয় এক স্কুল ছাত্র হোসাইনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক সিলেট শহরের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে থাকার পর বুধবার সকাল ৯ টায় সে মৃত্যুবরণ করে।

তার বড় ভাই হাসান বলেন, ‘আমার ভাই শহীদ হয়েছে। তার খুনীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’

এদিকে গতকাল মঙ্গলবার রাতে নিহতের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed