সিলেটে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় প্রকাশ্য দিবালোকে হুমায়ুন কবীর নামে এক ব্যবসায়ী কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নগরের চৌখিদেখি এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর জানান, আম্বরখানা এলাকায় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দরগাহ গেট যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।
তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলেও ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, ঘটনাটি শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed