Main Menu

ঠাকুরগাঁও কারাগারে হাজতির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ণ (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়।

ঠাকুরগাঁও জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজতি ধর্ম নারায়ণ সকালে হঠাৎ অসুস্থ পড়েন। এসময় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

চলতি বছরের ২১ আগস্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় ধর্ম নারায়ণের বিরুদ্ধে নিজের ভাতিজি বনবাসী বর্মণকে (৪৫) দা দিয়ে কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে। ধর্ম নারায়ণ এ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

Share





Related News

Comments are Closed