জৈন্তাপুরে ৩৩১৫ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে ৩৩১৫ পিস ইয়াবাসহ মো. রাসেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানাধীন সিলেট-জাফলং মেইন রোডের উপর থেকে তাকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী স্থানীয় তামাবিল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. সাইফুল ইসলাম (২১) নামের আরো এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। সে একই গ্রামের মতসিন আলীর ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed