Main Menu

চিত্রনায়ক সোহেল রানার মনোনয়ন বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশাল-২ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শের-ই-বাংলার নাতি ফাইয়াজুল হকেরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) বরিশালের ৬টি সংসদীয় আসনে ৫২ জন প্রার্থীর মধ্যে সর্বমোট নয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রোববার দিনভর বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে বরিশালের রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) এসএম অজিয়র রহমান ৫২ জনের মধ্যে নয়জনের মনোনয়নপত্র বাতিল এবং ৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed