মুক্তি পেলেন বিএনপি নেতা আলী আহমদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
রোববার (২ ডিসেম্বর) বাদ আসর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় জেল গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানান।
এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের ব্যাঞ্চ থেকে এসএমপির কোতোয়ালি থানায় দায়েরকৃত জিআর ৭১৩/১৮ মামলায় জামিন পান তিনি। সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রোববার তিনি মুক্তি পান।
আলী আহমদের পক্ষে মামলার শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম।
সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed