Main Menu

মৌলভীবাজারের ৪টি আসনে ৫ জনের মনোনয়ন বাতিল

মৌলভীাজার প্রতিনিধি: মনোনয়ন যাচাই-বাছাইকালে মৌলভীবাজারের ৪টি আসনের ২৮ প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চেীধুরীসহ ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এক প্রার্থীর মনোনয়ন।

চার আসনের মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে ৬ প্রার্থীর মধ্যে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী রিটার্ন দাখিল না করায় ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম সমর্থকের স্বাক্ষর জাল করার অভিযোগে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে মোট ৮ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহিবুল কাদির চৌধুরী ঋণ খেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে বিএনএফ’র আশা বিশ্বাস মামলার তথ্য গোপন করা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুসাব্বিরের তথ্যে গড়মিল থাকার কারণে মনোনয়ন বাতিল হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৌলভীবাজার-৪ আসন থেকে ৫ জন প্রার্থীর মধ্যে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নের সিদ্ধান্ত মামলা জনিত কারণে অপেক্ষমাণ।

Share





Related News

Comments are Closed