মনোনয়নপত্র জমা দিলেন ড. মোমেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে এ মোমেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার দুপুর ২টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ড. মোমেম।
মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সাথে বড় ভাই ও সিলেট-১ আসনের বর্তমান সাংসদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক সচিব ড. এ কে মুবিন, বোন সাবেক জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed