Main Menu

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৬টি আসনে ২৮ জন প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দিনব্যাপী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে সিলেটের ১৩টি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়।

সিলেট জেলা:

সিলেট জেলার ৬টি আসনে ৯ প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

সিলেট-১ (সিটি করপোরেশন-সদর) আসনে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তিনজন। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনেও দুজনকে দেয়া হয়েছে মনোনয়নের চিঠি। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম এবং বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরী।

মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার জেলার ৩টি আসনে ৫ জনকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দুজনকে। তাঁরা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।

মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ও তার ছেলে মুহিত আশিক চিশতী।

এছাড়া মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জের একাংশ) আসনে এখন পর্যন্ত কোন প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়নি বিএনপি। ধারণা করা হচ্ছে এ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেয়া হতে পারে।

সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ জেলার ৪টি আসনে সর্বমোট ৯ প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বিএনপির তিন প্রার্থীকে। তারা হলেন সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের চিঠি পাওয়া তিনজন হলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন, জেলা বিএনপির সহসভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে দুজনকে। তারা হলেন সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া ও সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন।

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

এছাড়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে ২০ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে মনোনয়ন দেয়া হতে পারে বলে জানা গেছে।

হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টি আসনে ৪জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। হবিগঞ্জ-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে পৌর মেয়র জিকে গৌছ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হগক শামীম এবং হবিগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ সৈয়দ মে. ফয়সল বিএনপির মনোনয়ন পেয়েছেন। হবিগঞ্জ-১ আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি।

Share





Related News

Comments are Closed