চালু হচ্ছে বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ০১৪
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলালিংক নতুন নম্বর সিরিজ ০১৪ নিয়ে আসছে ২৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে। বরাদ্দ পাওয়ার দুই মাসেরও বেশি সময় পর এই সিম বাজারে আনছে অপারেটরটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’ এ নতুন নম্বর সিরিজের উদ্বোধন করা হবে। শুক্রবার থেকে বাংলালিংকের বিক্রয়কেন্দ্রগুলোতে নতুন নম্বর সিরিজের সিম কিনতে পারবেন ক্রেতারা।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো থাকবেন বাংলালিংকের সিইও এরিক অস এবং শীর্ষ কর্মকর্তারা।
নতুন নম্বর সিরিজ ০১৩ বরাদ্দ পাওয়ার কিছু দিনের মধ্যে তা বাজারে ছাড়ে গ্রামীণফোন। অপারেটরটি এখন এই সিম ক্রেতাদের ফ্রি দিচ্ছে। গত ১৪ অক্টোবর ০১৩ নম্বর সিরিজ চালু করে গ্রামীণফোন।
চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে ০১৪ বরাদ্দ পায় বাংলালিংক। তবে ০১৪ সিরিজে নম্বর সিরিয়াল ঠিক করে দেয় বিটিআরসি। তারা ০১৪০ সিরিয়ালে ১ কোটি সিম বিক্রি করতে পারবে।
অন্যদিকে, একই সময়ে জিপি পেয়েছে ০১৩ সিরিজে ০১৩০ এবং ০১৩১ নম্বর সিরিয়াল। যেখানে তারা প্রতিটিতে ১ কোটি করে ২ কোটি সিম বিক্রি করতে পারবে।
বিটিআরসির নম্বর প্ল্যানিং অনুসারে জিপি ও বাংলালিংক ছাড়া অন্য অপারেটরগুলো মধ্যে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে ০১১, টেলিটক ০১৫, রবি ০১৬ ও ০১৮। এখনও ০১০ এবং ০১২ সিরিজ দুটি খালি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed