চুনারুঘাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাতুরগাঁও বড়আব্দা গ্রামে আব্দুল হালিম (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত হালিম একই গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে নিহত ব্যক্তি একজন মানসিক রোগী ছিলেন বলেও জানান তিনি।
জানা যায়, মৃত আব্দুল হালিম তিন ছেলে ও দুই মেয়ের জনক। তার দুই ছেলে দুবাই প্রবাসী আর অপরজন গ্রামীণফোনে চাকরি করেন। বিবাহিত দুই মেয়ে তাদের স্বামীর বাড়িতে থাকেন। তার স্ত্রী রয়েছেন।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed