সিলেটে জামায়াত-শিবিরের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত রোববার রাতে কোতোয়ালী থানার এসআই শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-৫৩ (২৫/১১/১৮)।
মামলায় আসামীর মধ্যে রয়েছেন মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি ফখরুল ইসলাসহ জামায়াত শিবিরের ৭৭ নেতাকর্মী।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে আলীয়া মাদরাসার ছাত্রাবাসের পাশে জড়ো হয়ে নাশকতরা পরিকল্পনা করেন আসামীরা, যা দেশ বিরোধী।
এদিকে জেলা জামায়াত এক বিবৃতিতে দাবি করে বলেছে, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, ছদরুল আমিন, আব্দুস সামাদ রনি দীর্ঘ দিন থেকে প্রবাসে অবস্থান করছেন। ওই মামলায় তাদের আসামী করা হয়েছে। এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক, সাবেক কাউন্সিলর রাজিক মিয়াসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধিদেরও আসামী করা হয়েছে। বিবৃতিতে তারা এ মামলার নিন্দা জানান।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed