বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি
বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি সরকারের সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাবেক এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি আমার দল আওয়ামী লীগ থেকে সজ্ঞানে বিএনপিতে যোগ দিয়েছি। আমি আমার সমস্ত মেধা দিয়ে দেশ ও জাতীয়তাবাদী রাজনীতিতে কাজ করবো।’
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed