Main Menu

ওসমানীনগরে মহাসড়কে থাকে রিক্সা সিএনজি

আব্দুল হাফিজ সোহেল,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে চলছে রিক্সা। নিয়মিত সৃষ্টি হচ্ছে যানজট, দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী এবং পথচারিদের। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পাওয়া গেলেও এদিকে নজরধারি নেই প্রশাসনের।

মহাসড়কের ফুটপাত জুড়ে প্রতিদিন বিক্রি করা হয় চা, চটপটি, ফল, তরিতরকারীসহ অনেককিছু। ব্যাটারিচালিত রিক্সা গুলো এলোমেলোভাবে দাড়িয়ে থাকার কারনে পথচারিদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীদের মহাসড়কের পাশ দিয়ে চলাফেরা করতে সৃষ্টি হচ্ছে সমস্যার।

মহাসড়কের পূর্ব এবং পশ্চিম পার্শ্বে রয়েছে সংযোগ সড়ক। সড়ক গুলো দিয়ে যানবাহন সহ হাজার হাজার মানুষের যাতায়াত। প্রতিদিন শতাধিক গ্রাম থেকে মানুষ প্রয়োজনের তাগিদে বাজারে আসাতে পুরো বাজার এলাকাটি ব্যস্ত থাকে। যেখানে ট্রাফিকের প্রয়োজন সেখানে প্রতিনিয়ত ফুটপাতে চলছে ব্যবসা এবং অবৈধভাবে গাড়ি রেখে সৃষ্টি করা হচ্ছে যানজটের।

বাজারের ব্যবসায়ী ফারুক মিয়া, আব্দুল মন্নান জানান, ফুটপাত দখল করে এবং ইঞ্জিন চালিত রিক্সাগুলো এলোমেলো ভাবে দাড় করিয়ে রাখার কারনে ক্রেতারা দোকানে আসতে অনেক সমস্যার সৃষ্টি হয়।

স্কুল, কলেজ পড়ুয়া একাধিক শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, মহাসড়ক দিয়ে যাতায়াত করতে অনেক সমস্যার সৃষ্টি হয়।

Share





Related News

Comments are Closed