Main Menu

শাবিতে ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৬ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারে ‘এ’ ও বি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে ২য় পর্বে সাক্ষাৎকার ও ভর্তি অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

২৬ নভেম্বর (রবিবার) ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এ সকাল ৯টায় অপেক্ষমাণ তালিকার ১৪০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে। একই দিন ‘বি’ ইউনিটের গ্রুপ-২ এ অপেক্ষমাণ তালিকা থেকে ৩১- ৩৫ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।

এছাড়া এ দিন ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এ কোটায় অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তিযোদ্ধা কোটা থেকে ১৮-৩৫, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা থেকে ১০-১৩, প্রতিবন্ধী কোটা থেকে ৪-৫ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। একই সময় ‘বি’ ইউনিটের গ্রুপ-২ থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার ২য় জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

অন্যদিকে, একই দিনে বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের অপেক্ষমাণ তালিকার বিজ্ঞান শাখা থেকে ১০১-২২০ পর্যন্ত, মানবিক শাখা থেকে ৫১- ৭০ পর্যন্ত ও বাণিজ্য শাখা থেকে ৩-৪ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া এ দিন ‘এ’ ইউনিটের কোটায় অপেক্ষমাণ তালিকা থেকে বিজ্ঞান শাখায় মুক্তিযোদ্ধা কোটা থেকে ৪- ৫, প্রতিবন্ধী কোটা থেকে ৩- ৪, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটা থেকে ৩- ৪ ও পোষ্য কোটা থেকে ৬- ৭ পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। মানবিক শাখা থেকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার ৩-৭ পর্যন্ত ও বাণিজ্য শাখা থেকে মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার ২য় জনকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, উভয় ইউনিটে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকার শেষে ভর্তি করা হবে। এছাড়া শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৭৫০০ টাকা সাথে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে কোটায় ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের দুটো করে ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.sust.edu অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

Share





Related News

Comments are Closed