Main Menu

নরসিংদীতে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী শহরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভোরে শহরের বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত তানভীর আহমেদ খান (১৮) জেলার শিবপুর উপজেলার দুলালপুরের নাসির উদ্দিন খানের ছেলে। ঢাকার নটরডেম কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি।

তানভীরের মামা আঙ্গুর মিয়া বলেন, তানভীর সকালে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর ছুরিকাহত হওয়ার খবর আসে। পরে হাসপাতালে গিয়ে তার লাশ পাওয়া গেছে।

তানভীর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন বলেও তিনি জানান।

নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, হত্যাকাণ্ডের এ ঘটনায় ভৈরব জিআরপি থানায় মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed