Main Menu

কুলাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিল্পি আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে কুলাউড়া থানায় লাশ আনা হয়। এর আগে বেলা ৪টার দিকে পারভীনের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিল্পি একই উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে ও পশ্চিম কর্মধা গ্রামের রশীদ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিল্পির স্বামীর সাথে বিগত কয়েকদিন যাবত দাম্পত্য কলহ চলছিল। বুধবার বেলা ৩টার দিকে এমন একটি ঘটনার জেরে তিনি ঘরের তীরে সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বিছানা থেকে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার এসআই ইয়াসিন মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারনা করছি এটা আত্মহত্যা।

তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর ঘটনার তদন্ত সাপেক্ষে আসল রহস্য জানা যাবে।

Share





Related News

Comments are Closed