ঢাকা-গুয়াংজু রুটে ইউএস-বাংলার প্রতিদিন ফ্লাইট
পর্যটন ডেস্ক: বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ৬ ডিসেম্বর থেকে ঢাকা-গুয়াংজু রুটে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ইউএস-বাংলা আটটি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-গুয়াংজু রুটের ফ্লাইট পরিচালনা করছে। এই রুটে ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ১৯ হাজার ৯৯৯ টাকা এবং ফেরার ভাড়া ২৯ হাজার ৯৯৯ টাকা।
বর্তমানে ঢাকা থেকে প্রতি শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায়। গুয়াংজু পৌঁছায় স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে। আর গুয়াংজু থেকে রবি, সোম, বুধ ও শুক্রবার ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসে এবং ঢাকায় পৌঁছায় সকাল সাড়ে ৭টায়।
ইউএস-বাংলা ঢাকা-গুয়াংজু রুটে ভ্রমণকারীদের জন্য দিচ্ছে দুই রাত ও তিন দিনের আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ। প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতিজনের জন্য ৩৬ হাজার ৯৯০ টাকা। প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা-গুয়াংজু-ঢাকা এয়ার টিকেট, তিন তারকা বিশিষ্ট হোটেলে আবাসন ব্যবস্থা ও সকালের নাস্তা।
বর্তমানে গুয়াংজু ছাড়াও আন্তর্জাতিক রুটে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, দোহা, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। সেই সাথে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলার বহরে বর্তমানে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ রয়েছে। খুব শিগগিরই আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ বহরে যুক্ত হতে যাচ্ছে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed