সিলেটে ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক সম্মেলন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক নারী রাজনৈতিক নেতৃবৃন্দের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য প্রধান বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়।
সৈয়দ সাইমুম আনজুম ইভানের সঞ্চালনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরীর সূচনা বক্তব্যের মাধ্যমে আয়োজিত নারী রাজনৈতিক নেতৃবৃন্দের সিলেট বিভাগীয় সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ূন কবির শাহীন, মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, নিহার রঞ্জন দাশ, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মন্নান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মুর্শেদ আহমদ মুকুল ও রীনা বেগম, সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী, সাধারণ সম্পাদক আমেনা বেগম রুমী, মহানগর শাখার সভাপতি জাহানারা ইয়াসমিন, মহানগর বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক রোজী ফাতেমা জামান, হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, মৌলভীবাজার জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, মৌলভীবাজার পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ করাগারে বন্দি। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে নারী নেতৃবৃন্দের সহযোগিতায় বিজয় নিশ্চিত করার অঙ্গীকার আমাদের নিতে হবে। বিএনপি ৩৩% নারী নেতৃত্ব ২০২০ সালের মধ্যে প্রতিটি অঙ্গ সংগঠনে অন্তর্ভূক্তির ঘোষণা দিয়েছে। তা বাস্তবায়ন করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।’
বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘নারীরা আজ অবহেলিত নয়। নারীরা আজ পিছিয়ে নেই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির আমলেই নারীর ক্ষমতায়ন ও সম্মানের আসন প্রতিষ্ঠিত হয়।’ ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করা এবং নারীর ক্ষমতায়নে কাজ করার জন্য সকলের প্রতি তারা আহ্বান জানান। রাজনৈতিক সহিংসতা পরিহারে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন বিষয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল অফিসের কার্যক্রম প্রশংসনীয়।
অনুষ্ঠানে মহিলা দল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। স্লাইড প্রেজেন্টেশন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ডেপুটি কো অর্ডিনেটর রাহিমা বেগম।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed