সিলেটে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর একটি ভবনের ছাদ থেকে পড়ে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকালে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। জিল্লুর রহমান মিতালী আবাসিক এলাকার কে ভি এম নুরুল আলমের ছেলে।
জিল্লুরের ছোট ভাই জিয়াউর রহমান জানান, তাদের ছয় ভাইয়ের মধ্যে জিল্লুর রহমান ছিলেন সবার বড়। প্রায় ২০ বছর আগে মধ্যপ্রাচ্যে থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে আসেন। এরপর থেকে চিকিৎসা চালিয়ে আসছিলেন তারা। সকালে পরিবারের অজান্তে জিল্লুর বাড়ির তিনতলার ছাদে উঠে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে জিল্লুর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed