বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার অলংকারী ইউনিয়নের মুন্সিরবাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিশ্বনাথ উপজেলার মুন্সিরগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র কামাল মিয়া (৩৮), একই গ্রামের শিকন্দর আলীর পুত্র আনহার আলী (৩০), চনখারিগাঁও গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র রাজা মিয়া (২৫), দক্ষিণ সুরমা উপজেলার ছমিপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার বনগাঁও গ্রামের হুসিয়ার আলীর পুত্র নজির আলী (২০) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র রফিক আলী (২৫)। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, শফিকুল ইসলাম, লিটন রায় ও এএসআই রতন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ মুন্সিরবাজারস্থ রিয়া ট্রেডার্স নামক একটি দোকানে অভিযান চালায়। এসময় ওই ৬ জুয়াড়ীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে নগদ ৭১০ টাকা ও ১ বক্স গাফলা’সহ জুয়ার বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
৬ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed