বিয়ানীবাজারে ৩ ইউপিতে ছাত্রদলের কমিটি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শাখার আওতাধীন ১নং আলীনগর ইউনিয়ন ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট, ২নং চারখাই ইউনিয়ন ছাত্রদলের ৪১ সদস্য বিশিষ্ট ও ৯নং মোল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক আহায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (১৮ নভেম্বর) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত এক পত্রে এ কমিটিগুলো স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক এনামূল ইসলাম এনামকে সতর্ক করে বলা হয়- আগামীতে উপজেলার যেকোন কমিটি গঠন, পূর্ণগঠনে জেলা ছাত্রদলের পরামর্শক্রমে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed