Main Menu

সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি অসুস্থ, দোয়া কামনা

বৈশাখী নিউজ ডেস্ক: খেলাঘর সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি গুরুতর অসুস্থ।

গত ১৭ নভেম্বর শনিবার রাতে দক্ষিণ সুরমার বরইকান্দির ১০নং রোডস্থ নিজবাড়ীতে তাজুল ইসলাম বাঙালি ব্রেইন স্টোক করার পর তাকে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমান হাসপাতালের ৮ম তলার ২৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

বৈশাখী যুব কল্যাণ পরিষদ ও পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed