মধুবনের ১ কেজি দইয়ে পাওয়া গেল ৮০০ গ্রাম!
বৈশাখী নিউজ ডেস্ক: মধুবন সুইটসের প্রতি কেজি দই ২২২ টাকা দরে বিক্রি হয়। সেই হিসেবে দইয়ের হাঁড়ি ছাড়া ওজন হওয়ার কথা এক হাজার গ্রাম বা এক কেজি। কিন্তু ওজন করলে হাঁড়ি ছাড়া পাওয়া যাচ্ছে মাত্র ৮০০ গ্রাম দই। বাকি ২০০ গ্রামই হাওয়া! এভাবেই ক্রেতাদের বিশ্বাস ভঙ্গ করে দীর্ঘদিন ধরে মুনাফা করে আসছে মধুবন সুইটস। ক্রেতাদের ঠকিয়ে দই বিক্রি করে প্রতি কেজিতে ৪২ টাকা করে বাড়তি মুনাফার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
রবিবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মধুবন সুইটসের দোকানকে এই অভিযোগের ভিত্তিতেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৩০ হাজার টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করেছে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, মধুবন সুইটসের এক কেজি ওজনের দইয়ের হাঁড়িতে ২০০ গ্রাম কম পাওয়া যায়। এভাবে তারা ক্রেতাদের ঠকিয়ে আসছে। এছাড়া তাদের এ শোরুমে মেয়াদোক্তীর্ণ বিস্কুটও পাওয়া যায়। এ কারণে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, একই অভিযোগের ভিত্তিতে মুসলিম সুইটস ও বিক্রমপুর সুইটসকেও বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোক্তা অধিকার ছাড়াও ট্যারিফ কমিশন এ ভেজালবিরোধী অভিযানে অংশগ্রহণ করে। এ সময় ট্যারিফ কমিশনের টিম লিডার উপ-প্রধান ইউসুফ আলী মজুমদার উপস্থিত ছিলেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed