বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১৮ নভেম্বর রোববার থেকে শুরু হবে। বিভাগভিত্তিক চারদিন ধরে চলবে এই সাক্ষাৎকার পর্ব। সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সাক্ষাতকার নেয়া হবে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগ অনুযায়ী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি:
#১৮ নভেম্বর (রোববার) রংপুর বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা এবং রাজশাহী বিভাগ, বেলা আড়াইটা থেকে।
#১৯ নভেম্বর (সোমবার) বরিশাল বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা এবং খুলনা বিভাগ, বেলা আড়াইটা থেকে।
#২০ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা, কুমিল্লা ও সিলেট বিভাগ, বেলা আড়াইটা থেকে।
#২১ নভেম্বর ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ, সকাল ৯টা থেকে বেলা দেড়টা এবং ঢাকা বিভাগ, বেলা আড়াইটা থেকে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed