Main Menu

বাহুবলে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে ট্রাক চাপায় সিয়াম মিয়া (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক আব্দুল হান্নানকে (৩৫) আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম কবিরপুর গ্রামের শিক্ষক ইউসুফ আলীর ছেলে ও স্থানীয় সৃজন বিদ্যাপীঠ কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে বাহুবল থেকে মিরপুরগামী একটি মাটি বোঝাই ট্রাক সিয়ামকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে। আটক ট্রাক চালক আব্দুল হান্নান একই উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উল্লার ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed