Main Menu

সিলেট সফরে ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের অসহায় মানুষকে সহযোগীতার জন্য বাংলাদেশে আসলেন ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র ডাইরেক্টর রাহেনা বেগম, সিও জেসন লামন্ট ও আনোয়ার আলী।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে গোলাপগঞ্জের বিপুল সংখ্যক লোক তাদের শুভেচ্ছা জানান।
ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র নেতৃবৃন্দ গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউপির পানিয়াগা গ্রাম পরিদর্শন করবেন।
শুভেচ্ছাকালে তারা বলেন, এলাকার চিকিৎসা, শিক্ষার উন্নয়ন ঘটাতে আমরা এ এলাকায় আসছি। এলাকার সাধারণ মানুষের উন্নতি ও অবকাঠামোগত উন্নয়ন করতে ত্রি সিষ্টার কেয়ার ইউকে বদ্ধ পরিকর। মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন থেকে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তারই লক্ষ্যে পৌছতে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন ঘুরে প্রতিটি ঘরে ঘরে মানুষের প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে কাজ করবে এ সংগঠন। তাই সংগঠনের কাজকে বেগবান করতে স্থানীয় সচেতন মহলের সহযোগীতা কামনা করেছেন ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শরিফগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ছুরাব আলী, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, আশরাফুল রনি, আব্দুল করিম, সাবানা আলী, ঝুমা আলী, সুমাইয়া আলী, জাহাঙ্গীর আহমদ, লিটন প্রমুখ।

Share





Related News

Comments are Closed