তিনবারের বিজয়ী বিশ্বনাথ ফুটবল দলকে সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক: আবুল মাল আবদুল মুহিত আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বনাথ উপজেলা দলকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন।
১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ বাজারে তাদের এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে খেলোয়াড়দের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ-সম্পাদক ও ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার দিলসাদ আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবলীগ নেতা আলতাব হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী ও সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের।
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল সিলেট ব্যুরো’র ফটো সাংবাদিক ইউসুফ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সহ-সভাপতি আশিক আলী, সাধারণ-সম্পাদক রোহেল উদ্দিন, সদস্য কামাল মুন্না, বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুল হক মিলাদ, অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed