রবিবার থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৮ নভেম্বর রবিবার থেকে শুরু হবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।
শুক্রবার (১৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, ‘রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার নেয়া হবে।’
রংপুর বিভাগের পঞ্চগড় -১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে বলে জানান তিনি। এছাড়া একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেয়া হবে। বাকীগুলো আপনাদের পরে জানিয়ে দেয়া হবে। সাক্ষাৎকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজ বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাদের সাক্ষাৎকার আগামী রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ওই দিন দুই ভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।’
মনোনয়ন বোর্ডের সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মনোনয়ন বোর্ডে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।’
এর আগে গত সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় এবং গত মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম জমা নেয়া হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed