Main Menu

সরকারি হলো আরো ১৬ মাধ্যমিক স্কুল

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি হলো দেশের আরো ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি হওয়া বিদ্যালয়গুলো হলো সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোবিন্দচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়, দিরাই বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়, নোয়াখালীর সুবর্ণচরের শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ বালিকা উচ্চবিদ্যালয়, নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, মানিকগঞ্জের সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ), কুমিল্লার মেঘনার দৌলত হোসেন উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহীর তানোরের মুন্ডুমালা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহের তারাকান্দার বকশীমুল উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জের বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আর এন) পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কুষ্টিয়ার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed