বিএনপির মনোনয়নপত্র কিনলেন কনকচাঁপা ও মনির খান
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি থেকে মনোনয়নপত্র কিনলেন খ্যাতনামা দুই কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও মনির খান। সোমবার (১২ নভেম্বর) বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরুর দিনেই মনোনয়নপত্র কিনেন তাঁরা। এর আগে বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেন আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
সোমবার বেলা তিনটার দিকে মনোনয়নপত্র কিনেন কনকচাঁপা। তিনি সিরাজগঞ্জ-১ (কাজীপুর) থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। কনকচাঁপা দীর্ঘদিন ধরে এ এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, বেলা সাড়ে তিনটার দিকে মনোনয়ন কিনেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন। মনির খান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত। তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) এর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। এছাড়া মনির খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed